বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের নতুন কমিটি: যুগ্ম মহাসচিব হলেন রফিক

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে /
মাওলানা আতিকুল্লাহ বিন রফিক। ফাইল ছবি

সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও লক্ষ্য বাস্তবায়নে নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে ‘শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন’। ২০২৬ সালের জন্য এই নবগঠিত কমিটিতে বড় ধরণের পদোন্নতি পেয়েছেন সংগঠনের বিশিষ্ট আলেম মাওলানা আতিকুল্লাহ বিন রফিক।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মাওলানা আতিকুল্লাহ বিন রফিক এর আগে অত্যন্ত দক্ষতার সাথে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর নিষ্ঠা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে তাঁকে সংগঠনের যুগ্ম মহাসচিব পদে মনোনীত করেছে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন কমিটির মাধ্যমে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের দাওয়াহ কার্যক্রম, সমাজসেবা, প্রশিক্ষণ এবং সাংগঠনিক কর্মকাণ্ড দেশব্যাপী আরও সুসংগঠিত হবে। বিশেষ করে মাওলানা আতিকুল্লাহ বিন রফিকের নেতৃত্বে সংগঠনের প্রশাসনিক ও আইনি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন তারা।

এদিকে নতুন কমিটি অনুমোদনের জন্য সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুফতি শামীম মজুমদারকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। একইসাথে তারা নবগঠিত কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে মাওলানা আতিকুল্লাহ বিন রফিকের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD