শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

সাভারে ৩ মাদক কারবারি আটক

সাভার প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে /

সাভারের রাজফুলবাড়ীয়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক কারবারিকে আটক করেছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।আটককৃতরা হলেন— মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তারা সবাই তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা।

আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, রাজফুলবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় টহলকালে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পাশের একটি দোকানে তল্লাশি চালিয়ে ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃতদের আলামতসহ তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD