বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ
জাতীয় রাজস্ব বোর্ডের

১০২৪ কোটি টাকা কর মওকুফ বিইপিসিএলের

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে /

বরগুনায় ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বেসরকারি খাতের বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল)।প্রকল্প বাস্তবায়নাধীন বিআইপিসিএলের এক হাজার ২৩ কোটি ৭২ লাখ টাকার স্ট্যাম্প ফি মওকুফ করা হয়েছে। জমি লিজ সংক্রান্ত চুক্তি ও বিভিন্ন আর্থিক চুক্তিসহ ফিনান্সিয়াল ডকুমেন্টের আওতায় সকল রেজিস্ট্রেশনে ওই ফি মওকুফ করা হয়।গত ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্ট্যাম্প প্রশাসন অধিশাখা থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের স্বাক্ষরকৃত একটি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।আদেশে বলা হয়েছে, ১৮৯৯ সালের স্ট্যাম্প আইনের ৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসির আওতায় বেসরকারি খাতের বিআইপিসিএলের ৩০৭ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের আওতায় ১৫ ধরনের প্রজেক্ট ফিনান্সিয়াল ডকুমেন্টেস ও ডিডস নিবন্ধনের ক্ষেত্রে আরোপনীয় এক হাজার ২৩ কোটি ৭২ লাখ ২০ হাজার ৬১৮ টাকার স্ট্যাম্প ফি মওকুফ করা হলো।দেশের দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০১৮ সালে বরগুনায় ৩০৭ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালের শুরু থেকেই উৎপাদনে যাওয়ার কথা হলেও এখনো উৎপাদনে যায়নি কোম্পানিটি। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা (৫৪০ মিলিয়ন মার্কিন ডলার)। ৩০০ একর জমির ওপর নির্মিতব্য এই প্লান্ট থেকে চুক্তি অনুযায়ী সরকারকে ২৫ বছর বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD