মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কাঠালিয়ায় বিস্ফোরক আইনের মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

গোলাম মাওলা,কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে /

ঝালকাঠি জেলা কাঠালিয়ায় উপজেলায় বিস্ফোরক আইনের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও বিএনপি নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।গত ২৩জানুয়ারি সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল। আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহেব হোসেন, মিজানুর রহমান মুবিন, মো. হাফিজুর রহমান ও ফয়সাল খান।মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ ডিসেম্বর কাঠালিয়া বাসস্ট্যান্ডে উপজেলা ছাত্রলীগের আনন্দ মিছিলে ককটেল হামলা হয়। এতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. সুজন বাদী হয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর ও সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির হাওলাদারসহ ৯ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। তারা সোমবার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য ৭ জনের জামিন প্রদান করেন

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD