বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারত সফরের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৩ বার পড়া হয়েছে /

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দেশটি সফর করতে পারেন তিনি।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।তিনি জানান, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।তবে প্রধানমন্ত্রীর সফরের সুনির্দিষ্ট দিন-তারিখ এখনো ঠিক হয়নি। জি-২০ শীর্ষ সম্মেলন সেপ্টম্বরের ৯ ও ১০ তারিখে অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে ৯ সেপ্টেম্বরই ভারতে যেতে পারেন শেখ হাসিনা।প্রধান প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় জোট জি-২০। এই জোটের সভাপতির দায়িত্ব গ্রহণের পর ভারত বিভিন্ন সভায় বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়ে আসছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে তখন আলাপ করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিনয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।এদিকে আগামী মার্চে জি-২০’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD