শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

স্বর্ণের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে /

টানা কয়েক দফা বৃদ্ধির পর অবশেষে কমতে শুরু করেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৯২ হাজার ২৩০ টাকা। এতদিন যা ছিল ৯৩ হাজার ৩৯৭ টাকা।শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দাম আগামীকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) থেকে কার্যকর করা হবে বলে জানিয়ে সংগঠনটি।বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।নতুন দাম অনুসারে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯২ হাজার ২৬২ টাকা। ২১ ক্যারেটের ভরি ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ৬২ হাজার ৮৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে, গত ১৪ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠে স্বর্ণের। সে সময় ২২ ক্যারেটের দাম বেড়ে পৌঁছায় ৯৩ হাজার ৪২৯ টাকায়।এছাড়া ২১ ক্যারেটের দাম হয় ৮৯ হাজার ১৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৭৬ হাজার ৪৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৬৩ হাজার ৬৮৫ টাকা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD