বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ

দুই বছর পর শহীদ মিনারে যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে /

করোনা মহামারির কারণে গত দুই বছর কেন্দ্রীয় শহীদ মিনারে না যেতে পারলেও এবার সেখানে যাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত ও নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ বিষয়ক অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা সূত্রে এ তথ্য জানা গেছে।সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তরা।সভায় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়। এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা নিরাপত্তার আয়োজনও করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হবে। শহীদ মিনার ও তত্সংলগ্ন এলাকাকে ভিডিও সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা হবে। প্রবেশ ও বাহির হওয়ার পয়েন্টে সিসি টিভি, নাইট ভিশন ক্যামেরা আর্চওয়ে থাকবে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর আগমন, অবস্থান ও চলে যাওয়ার সময় যথযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং আজিমপুর কবরস্থান এলাকার অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে ডিএমপি কর্তৃক ব্যবস্থা নেওয়া হবে। আগেই ট্রাফিক ম্যাপ মিডিয়ার মাধ্যমে জানানো হবে। ঢাকা মহনগরীর বাইরে অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বিভাগীয় এলাকা জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচিতে সার্বিক নিরাপত্তা গ্রহণ করা হবে।ঢাকাস্থ বিদেশি দূতাবাসের প্রতিনিধিরা যাতে শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন সে জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD