সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন

পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে পারলেন না উরফি

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে /

পোশাকের জন্য উরফি জাভেদকে ঢুকতে দেওয়া হলো না রেস্তোরাঁয়। সেই ভিডিও ভাইরাল। যেখানে দেখা গেছে, লম্বা গাউনের মতো একটি পোশাক পরেছেন তিনি। শিংয়ের আদলে চারটি কাপড়ের টুকরো বেরিয়েছে পোশাক থেকে।

 

সেই পোশাকের কারণেই তাকে রেস্তোরাঁর প্রবেশ পথে বাধা দেওয়া হয়। এনিয়ে ম্যানেজারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন উরফি। রেস্তোরাঁয় প্রবেশ মুখে ম্যানেজার উরফিকে বলেন, ‘ভিতরে বসার আর জায়গা নেই।’ উরফিকে তখন বলতে শোনা যায়, ‘উরফির জন্য জায়গা লাগে না, জায়গা হয়ে যায়।

তবুও ম্যানেজার তাকে প্রবেশের অনুমতি না দিলে, উরফিকে আরও উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ‘আপনি জানেন কাকে আটকাচ্ছেন? উরফি জাভেদকে।’

 

এরপর উরফি বলেন, ‘জায়গা নয় আসলে পোশাকের জন্যই তাকে রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হচ্ছে না।’

 

এই ক্ষোভে ইনস্টাগ্রাম প্রোফাইলে উরফি লিখেছেন, ‘২১ শতকের মুম্বাইয়ের কী হয়েছে! আজ আমি একটি রেস্তোরাঁয় পোশাকের জন্য ঢুকতে পারিনি। আমার ফ্যাশন পছন্দের সঙ্গে একমত না হলে কোনও অসুবিধা নেই। কিন্তু এর জন্য আমার সঙ্গে অন্যভাবে ব্যবহার করা হচ্ছে কেন!’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD