মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

‘যার কাছ থেকে জান শুনতে চাই সেও ভাই ডাকে’

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে /

বলিউডে তিনি ভাইজান নামেই সমধিক পরিচিত। ছেলে-বুড়ো থেকে শিশু বাচ্চা, সবার মুখেই এক নাম। যাকে ডাকা হচ্ছে সেই তিনি কতটা উপভোগ করেন?

প্রেয়সীদের মুখ থেকে ভাই সম্বোধন শোনার অনুভূতিই বা কেমন? জবাবে মুখ খুললেন সালমান খান।

খুব সহজ ভাষায় তিনি জানালেন, সকলের কাছ থেকে ভাই ডাক মোটেই পছন্দ করেন না তিনি। যে কেউ তাকে ভাই ডাকবেন এ আবার কেমন কথা? তার থেকেও বড় কথা, ছেলেরা ভাই বলে ডাকছেন ঠিক আছে, তাই বলে মেয়েরাও!

সালমান একবার বলেছিলেন, ‘যাকে তিনি ভাই-বোন বানাতে চান সেইই একমাত্র তাকে এই নামে ডাকতে পারে।’

এবারও বাতলে দিলেন সেকথাই। প্রশ্ন ছিল, বছর বদলেছে তার সঙ্গে সালমানের জীবনে নারীসঙ্গও বদলেছে। এখন তিনি কাকে জান বলে ডাকছেন? উত্তরে ভাইজান বলছেন, ‘আমি এখন সকলের ভাই। কারোর জান না। এমনকী যার কাছ থেকে জান ডাক শুনতে চাই সেও আমায় ভাই বলে ডাকছে। কি করব আমি?’

সালমানের কথা শুনে হেসে গড়ালেন সবাই। শুধু তাই না, ভাইজান ৫০ পার করেও বিয়ের মুখ না দেখায় বেশ খুশিই তার ভক্তরা। ঐশ্বরিয়া থেকে সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ, নাম জড়িয়েছিল অনেক বলি-সুন্দরীদের সঙ্গেই, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

উল্লেখ্য, কিছু দিন আগে ঈদ উপলক্ষ্যে সঙ্গীতা বিজলানির সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে তাকে। বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে সালমান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সপ্তাহ শেষে বিশ্বব্যাপী এই ছবির গ্রস আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি ১২ লাখ রুপিতে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD