বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

আগামী বাজেট হবে ৭ লাখ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৫১০ বার পড়া হয়েছে /

আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সাত লাখ কোটি টাকার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে আমাদের বাজেট ছিল মাত্র ৬১ হাজার কোটি টাকার। এখন আমাদের ৬ লাখ কোটি টাকার বাজেট। দুদিন পর আমরা ২০২৩-২৪ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছি। ওই বাজেট আমরা সাত লাখ কোটি টাকায় নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। ২০৪১ সালের মধ্যে এই বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমরা স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তুলব।

সরকারপ্রধান বলেন, আমাদের প্রতিটি বাহিনী যাতে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সব ধরনের সুযোগ-সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি। ২০০৮ সালের নির্বাচনের পর আজকে ২০২৩ সাল, সর্বত্র একটা শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজমান। আমরা শান্তিতে বিশ্বাস করি সংঘাতে নয়। এই শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা তা করব।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD