বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

দুপুরের খাবার নিয়ে আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৪২ বার পড়া হয়েছে /

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দল।

শনিবার (২৯ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান (লিকু) জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতাকে দেখতে যান।

এ সময় প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমী ফল ও জুস আমান উল্লাহ আমানের হাতে তুলে দেন তিনি।

গাজী হাফিজুর রহমান এ সময় আমানউল্লাহ আমানকে বলেন, প্রধানমন্ত্রী আপনার জন্য খাবার, ফল ও জুস পাঠিয়েছেন এবং আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

তিনি জানান, চিকিৎসার জন্য দেশের ভেতরে অন্য যে কোনো হাসপাতালে আমান উল্লাহ আমান যেতে চাইলে তারও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী।

আমান উল্লাহ আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ‌্য, পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে যোগ দিতে বেলা ১১টার দিকে গাবতলীতে আমান উল্লাহর নেতৃত্বে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। কর্মসূচির অনুমতি না থাকায় পুলিশের পক্ষ থেকে তাকে সড়ক ছাড়তে বলা হয়। পরে এ নিয়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। সেখান থেকে আমান উল্লাহ আমানকে পুলিশ তুলে নিয়ে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD