বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

ঢাবিতে চলন্ত যানবাহনের ওপর গাছ পড়ে আহত চার

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে /

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুটি চলন্ত গাড়ি এবং একটি যাত্রীবাহী রিকশার ওপর ভেঙে পড়েছে বিশাল আকারের কৃষ্ণচূড়া গাছ। এ ঘটনায় প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

আহতরা হলেন- গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহেল রহমান (৪০), তার গাড়িচালক উত্তম বর্মণ (৩২), রিকশাচালক বাদশা মিয়া (৫৫) ও ওই রিকশার যাত্রী মনির হোসেন (৩৫)।

আহতদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মো. বাচ্চু মিয়া।

প্রকৌশলীর গাড়িচালক উত্তম বর্মণ বলেন, “স্যারকে নিয়ে সেগুনবাগিচা থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিলাম। পথে হঠাৎ একটি গাছ আমাদের ওপর ভেঙ্গে পড়ে।”

অপরদিকে রিকশার যাত্রী জানিয়েছেন, তারা গুলিস্তান থেকে রিকশায় করে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। পথে এ ঘটনার শিকার হন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD