রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দিনের শুরুতেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

ডেস্ক এডিটর
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে /

দিনের শুরুতে রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ৪ জনের। চলতি মাসের প্রথম দুই দিনেই এ নিয়ে প্রাণ গেলো ১৪ জনের।

বুধবার (২ আগস্ট) সকালে মুগদা হাসপাতালে ২ জন ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে মারা যান আরও দুই জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন। সব মিলিয়ে ডিএনসিসি হাসপাতালে এখন ২৬২ রোগীর চিকিৎসা চলছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী এখন ৪৯৬; যাদের ৮৮ জন শিশু। গেল একদিনে নতুন ১৫১ রোগী ভর্তি হয়েছেন মুগদা হাসপাতালে।

সরকারি অন্যান্য হাসপাতালগুলোতে গড়ে রোগী ভর্তি ৩শ’র উপর। মাসের প্রথম ২ দিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে প্রায় তিন হাজার। গেল এক মাসে ৫০ হাজারের উপর ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। শুধু জুলাই মাসেই প্রাণ গেছে ২০৪ জনের। এ পরিস্থিতি থাকবে অন্তত আরো দু’ মাস; এমনটি বলেছেন কীটতত্ত্ববিদরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD