বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল

ন্যাশনাল ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে /
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠক। ছবি: সংগৃহীত

অবশেষে বাতিল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। এর পরিবর্তে আসছে সাইবার নিরাপত্তা আইন। আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

এর আগে, ২৫ জুলাই আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD