বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

শৈশবের ক্লাব ছেড়ে হ্যারি কেইন বায়ার্নে

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে /
ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন

ইংলিশ ফুটবল ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে জার্মানির বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন স্ট্রাইকার হ্যারি কেইন।

শুক্রবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

রোমানো জানান, ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দিয়েছেন ৩০ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার। এই দলবদল চুক্তিতে ২০ মিলিয়ন ইউরো বোনাস শর্তসাপেক্ষে পাবে স্পার্স।

কেইনের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে বায়ার্নের। দীর্ঘ আলোচনা শেষে তাকে ছাড়তে সম্মত হয় টটেনহ্যাম। এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন কেইন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা হবে।

টটেনহ্যাম হটস্পারের হয়ে ৩১৭ ম্যাচে ২১৩ গোল করেছেন ২০০৯ সালে ক্লাবটিতে যোগ দেওয়া এই স্ট্রাইকার। যদিও ২০১০-১৪ তাকে বিভিন্ন ক্লাবে ধারে পাঠিয়েছিল স্পার্স।

দুর্দান্ত ফিনিশার হ্যারি কেইনের দীর্ঘ ক্যারিয়ারে অভাব ছিল একটি শিরোপার। টটেনহ্যামের হয়ে উজ্জ্বল থাকলেও ক্লাবটির কাছে শিরোপা যেন অধরা। ফুটবল ভক্তরা মনে করেন, ইংলিশ ক্লাবটিতে থাকলে তার হয়ত কখনোই শিরোপা জেতা হতো না। বায়ার্নে এসে তিনি কতখানি মেলে ধরতে পারেন, তা সময়ই বলে দেবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD