বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

দেশে ভূমিকম্প অনুভূতি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে /
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরের অঞ্চল। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে কম্পনটি অনুভূত হয়।
বাংলাদেশে ভূমিকম্প অনুভূতি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরের অঞ্চল।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে কম্পনটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে।

ইএসজিএসের বরাতে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম জানিয়েছে, সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্প অনুভব হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়ন। ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ১০ কিলোমিটার।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে।

অন্যদিকে, এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD