রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

সংগ্রাম পত্রিকার সম্পাদক কারাগারে

প্রতিনিধির নাম
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭৭ বার পড়া হয়েছে /

মহানগর বার্তা,ঢাকাঃ  ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ১৪ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১৩ ডিসেম্বর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল শুক্রবার বাদী হয়ে এ মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭/৮ জনকে আসামি করা হয়।
গত ১২ ডিসেম্বর সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD