সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

সিঙ্গেলদের জন্য আমি আছি: ফারিয়া

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে /

দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, জিয়াউল রোশান, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান ও শতাব্দী ওয়াদুদসহ অনেকে। মুক্তি উপলক্ষে তারকারাও এখন প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সিনেমার প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)-এ যায় টিম ‘অপারেশন সুন্দরবন’। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের সিনেমাটি দেখার জন্য আহ্বান জানান নুসরাত ফারিয়া।

সেখানে এক শিক্ষার্থী বলেন, আমি তো সিঙ্গেল। আপনি বলছেন গার্লফ্রেন্ড নিয়ে সিনেমা দেখতে যাওয়ার জন্য। বাট আমার তো গার্লফ্রেন্ড নাই। এ সময় ওই শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে অভিনেত্রী নুসরাত ফারিয়া জানান, এআইইউবি’র সিঙ্গেল শিক্ষার্থীদের জন্য তিনি রয়েছেন।

নুসরাত ফারিয়া বলেন, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, ইউ গো উইথ মি। আগামী ২৩ সেপ্টেম্বর, শুক্রবার তিনটায় আমরা একসঙ্গে মুভি দেখছি, ঠিক আছে? আর এই শুক্রবার চলে গেলে, পরের শুক্রবার যারা সিঙ্গেল আছে, আই অ্যাম হেয়ার। আমি এভেইলেবল।

তিনি আরো জানান, এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন এই নায়িকা।

র‍্যাব ওয়েলফেয়ার কোওপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার রোমাঞ্চকর এই সিনেমা। এতে দেশপ্রেম, রহস্য, সাহস, দীর্ঘদিনের অপরাধের শেকড় উন্মোচন, অপরিসীম প্রতিকূলতার গল্প তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD