বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

নিষেধাজ্ঞা সম্পর্কে সঠিক তথ‌্য দেয়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯০ বার পড়া হয়েছে /

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, যে ছয় জনের বিরুদ্ধে আমেরিকান সরকার স্যাংশন দিয়েছে আমরা কারণ জানতে চাই। ওরা আমাদের সঠিক, সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি এখনও। সুতরাং আমরা জানি না। আর আমেরিকার একটা অভ্যাসও আছে বিভিন্ন দেশে স্যাংশন দিয়ে থাকে। এটা তাদের ব্যাপার।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় সন্ধ্যায় হোটেল লোটেতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

র‌্যাবের প্রশংসা করে তিনি বলেন, আমরা এটা প্রমাণ করেছি যে, র‌্যাবের কারণে দেশে সন্ত্রাস বন্ধ হয়েছে।

বিএনপি সরকারের সময় একযোগে দেশের ৬৩ জেলায় বোমা হামলা, জজের অ্যাজলাশে হামলা ও দুই জজের প্রাণহানি, একটি মাজারে বৃটিশ হাইকশিনারের ওপর হামলা ও তার আহত হওয়া, আহসান উল্লাহ মাস্টার, হুমায়ন আজাদসহ গণ্যমান্য ব্যক্তিদের হত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে ভয়াল একুশে আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হওয়াসহ বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাসী নেই বলে আমাদের দেশে উন্নয়ন হচ্ছে। স্কুল-কলেজের সেশন অন টাইমে হচ্ছে, কোনো ঝামেলা নেই। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করছেন। অভিভাবকরা খুশি, স্কুলে বাচ্চা গেলে ফিরে আসছে ঠিক সময়ে। কোনো সন্ত্রাসীর ভয় নেই। শুধু আমাদের দেশ না প্রতিবেশী রাষ্ট্র খুশি সন্ত্রাসীর আতঙ্ক না থাকায়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু দুষ্টু লোক তারা মনে করে র‌্যাবের কারণে ও সরকারের বিশেষ অবস্থানের কারণে সন্ত্রাসী হচ্ছে না, ঝামেলা করতে পারতেছে না। বিভিন্ন রকম প্রচারণা করেছে। যারা এদের ওপরে স্যাংশন দিয়েছেন এটা তাদের দায়দায়িত্ব এটা উড্রো করার। আর তারা আমাদের বলেননি কেন দিয়েছেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য দিতেন যে এ কারণে তাকে দেওয়া হলো। এখন পর্যন্ত আমাদের সেই তথ্য দেওয়া হয়নি। আমরা এখানে আমাদের কথা বলেছি এবং তারা শুনেছেন। আমেরিকা বহু দেশে শত শত স্যাংশন দিয়ে রেখেছে।

সন্ত্রাস দমনে সরকারের সফলতার কথা তুলে ধরে মোমেন বলেন, ওই দিন এখন আর নেই। আপনি প্রায় শুনতেন অপারেশন ক্লিনহার্টে কত লোক (মারা) গেছেন- ৫৫ জন ইয়াংম্যান, ২৬-২৭ বছরের লোক মনে আছে এটা, নাকি ভুলে গেছেন। এ র‌্যাব প্রতিষ্ঠার ফলে আমাদের দেশে সন্ত্রাসী নেই। লাস্ট সন্ত্রাসী ছিল হলি আর্টিজেন। দ্যাট ওয়াজ লাস্ট ওয়ান।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD