শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ইভিএম নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে মসজিদ-মন্দিরে যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে /

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা দূর করতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রচলিত গণমাধ্যম ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও ফেসবুকে প্রচারণা চালানো হবে।সোমবার (২৬ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার সাংবাদিকদের এ কথা বলেন।সচিব বলেন, ইভিএমের প্রকল্প পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল) করার জন্যে। জনগণ যাতে ইভিএম সম্পর্কে স্পষ্ট ধারণা পায় এবং কীভাবে ভোট দেবে—তা প্রচারের জন্য তারা কাজ করবেন এবং অল্প সময়ের মধ্যে কমিশনকে তারা কর্মপরিকল্পনা দেখাবেন। তারপর এটি আমরা প্রচারের ব্যবস্থা করবো।

তিনি বলেন, অনেক কিছু থাকবে। টিভিসি ছাড়াও পত্রপত্রিকা, মসজিদ-মন্দিরে আমাদের যে প্রচার, সেটি থাকবে। তারপরে শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রচার থাকবে। এটি হবে একটি সমন্বিত কর্মসূচি। টিভিতে, বিভিন্ন চ্যানেলে, বিটিভিতে, ফেসবুকে, সব জায়গায় প্রচার করা হবে।

ইসি সচিব বলেন, ইভিএমের কোন বাটনটি চাপ দেবেন, আবার অনেকের এই ধারণা থাকে যে—আমি কলা মার্কায় ভোট দিতে চাই, বাটনে টিপ দিলে আম মার্কায় ভোট চলে যেতে পারে। এ রকম ধারণা জনগণের মাঝে বা কারো মধ্যে থাকতে পারে। এই ভ্রান্ত ধারণাগুলো দূর করার জন্য, যত ডাউট আছে, সেগুলো প্রশ্নাবলি আকারে করে, একটা টিভিসির মতো করবেন। করলে আমরা এটি প্রচার করবো। এই কাজটি আমাদের ইভিএমের যিনি পিডি তাকে দিয়েছি। তিনি প্রস্তুত করে কমিশনকে দেখাবেন। কমিশন এটি দেখে সন্তুষ্ট হলে আমরা প্রচার করবো।

প্রসঙ্গত, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এজন্য নতুন একটি প্রকল্পও হাতে নিচ্ছে সংস্থাটি। নির্বাচনে ভোটারদের সন্দেহ দূর করতে এবং ইভিএমে ভোটদান পদ্ধতির ধারণা পরিষ্কার করতে চালানো হবে প্রচরণাও, যা এতে বড় পরিসরে আগে কখনো করেনি কমিশন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD