শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

যুক্তরাষ্ট্র কী করে বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে /

যুক্তরাষ্ট্র মানবাধিকার-মানবতার কথা বলে বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১ অক্টোবর) ওয়াশিংটনের হোটেল রিজ কার্ল্টনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার হত্যাকারী রাশেদ চৌধুরী এখনও যুক্তরাষ্ট্রেই রয়ে গেছে। তাকে ফেরত দেয়ার জন্য বারবার দেশটিকে অনুরোধ জানানো হচ্ছে। অথচ সেই যুক্তরাষ্ট্র মানবাধিকার-মানবতার কথা বলে কী করে এই খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে?তিনি বলেন, প্রবাসী নেতাকর্মীদের যার যা যোগাযোগ রয়েছে বিদেশে, তাদের সঙ্গে এ বিষয়ে (রাশেদ চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে) কথা বলতে হবে। বিশেষ করে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছে। কেননা তাদেরও ভোটের বিষয় রয়েছে। আর বাংলাদেশিরা তো বেশিই ভোট দিতে যায়। শেখ হাসিনা অভিযোগ করে বলেন, আমাদের দেশের কিছু লোক, দেশের মধ্যে অপকর্ম করে বিদেশে ভেগে গেছে। এখন তারা আঁতেল সেজে প্রতিদিনই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে।আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মানুষ হয়ে তারা যে মিথ্যা অপবাদগুলো ছড়াচ্ছে, এসবের জবাব ঠিকমতো দিতে হবে। আমরা রাতদিন খেটে বাংলাদেশের উন্নয়ন করার চেষ্টা করি, আর এরা বিদেশে বসে দেশের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD