সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

টিকে থাকতে হলে শ্রীলঙ্কার দরকার ১৪৫

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মঙ্গলবার (১ নভেম্বর) আগে ব্যাট করে লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রান করেছে আফগানিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জিততে হলে শ্রীলঙ্কাকে ১৪৫ রান করতে হবে।ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান দলপতি মোহাম্মদ নবি। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৪২ রান তুলেছিল আফগানিস্তান।সপ্তম ওভারের প্রথম বলে লাহিরু কুমারার শিকার হয়ে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (২৪ বলে ২৮)। এরপর লঙ্কান বোলাররা বেশ চেপে ধরেন আফগানদের। রানের গতি কমে যায়। ১০ ওভারে ১ উইকেট হারিয়ে আফগানিস্তান তোলে ৬৮।পরের ওভারে উসমান গনিকে (২৭ বলে ২৭) আউট করেন হাসারাঙ্গা। রানের গতি বাড়াতে চেয়েছিলেন ইব্রাহিম জাদরান। ১৮ বলে ২২ করা এই ব্যাটারকে থামান লাহিরু কুমারা।এরপর নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে আফগানরা। নাজিবুল্লাহ জাদরান ১৬ বলে ১৮, গুলবাদিন নাইব ১৪ বলে ১২, মোহাম্মদ নবি ৮ বলে ১৩, রশিদ খান ৮ বলে ৯ করে সাজঘরে ফেরেন। ১৪৪ রানে থামে আফগানিস্তান।লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল হাসারাঙ্গা। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন এই লেগস্পিনার। পেসার লাহিরু কুমারার শিকার দুটি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD