বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

দ্বিতীয় রাউন্ডে বাদ আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে /

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছে ফিফা ২৩। তবে অস্ট্রেলীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক টিম ক্যাহিল মনে করেন, ‘কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বাজবে আর্জেন্টিনার। আর ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।’অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বলেন, ‘ক্যামেরুন, সেনেগাল আর ঘানার দিকে তাকালে দেখবেন, তারা বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছে, যারা বিশ্বের অন্যতম সেরা লিগগুলোয় খেলে, তারা প্রতিনিয়ত প্রতিভার উন্মেষ ঘটাচ্ছে।’ক্যাহিলের ভবিষ্যদ্বাণী, শেষ ষোলোয় সৌদি আরব আর কাতার খেলবে। এমনকি কাতার শেষ ষোলোয় ইংল্যান্ডকেও হারিয়ে দিতে পারে।
আগামী ২০ নভেম্বর মধ্যপ্রাচ্যের কোনো দেশে প্রথমবারের মতো এবারই বসতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ প্রদর্শনী। এ দিন বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচন হবে কাতারের বৃহত্তম শহর আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। আরবের সংস্কৃতি ও ঐতিহ্য তাঁবুর আদলে নির্মিত স্টেডিয়ামটিতে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা। ধারণা করা হচ্ছে, এবার বিশ্বকাপ উপভোগ করতে কাতারে আসবেন প্রায় ১৫ লাখ বিদেশি অতিথি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD