শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

‘১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে ভয়ে আছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে /

১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে সরকার ভয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।আজ শুক্রবার (১৮ নভেম্বর) প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘খালেদা জিয়ার মুক্তি, তারেক ও জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার’ দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এসময় তিনি বলেন, ‘আমরা সমাবেশ করার জন্য একটা জায়গা চেয়েছি। দিলে ভালো, না হয় পুরো ঢাকা শহরে তিন চারদিন ধরে সমাবেশ হবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদের দলের কর্মীরা এখন ভয় পায় না। গত কয়েকদিনের সমাবেশে আপনারা সেটা দেখেছেন। যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিয়েও কর্মীদের দমানো যায়নি।’শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া একজন সফল প্রধানমন্ত্রী। তথাকথিত একটা মিথ্যা মামলায় তাকে দোষী করে জেলে রাখা হয়েছে।তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন। অথচ তার বিরুদ্ধে অপ্রাসঙ্গিক সব মিথ্যাচার ছড়ানো হয়েছে। যদি সত্যিকারের নির্বাচন হয়, তাহলে তারেক রহমান বিপুল ভোট পেয়ে জয়লাভ করবেন।বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD