মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে /

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, কুমিল্লায় পুলিশের সাথে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইসহ সমসাময়িক ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD