মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

কোচের দায়িত্ব ছাড়লেন ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৩ বার পড়া হয়েছে /

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তিনি তার সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করে জানান, রাসেল ডমিঙ্গো পদত্যাগপত্র পাঠিয়েছেন।সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এর পরপরই বড়দিনের ছুটিতে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় যান ডমিঙ্গো। তবে সেখান থেকে বাংলাদেশের কোচ হিসেবে আর ফিরছেন না তিনি।বিসিবির পক্ষে জালাল ইউনুস ইঙ্গিত দেন, বোর্ড ডমিঙ্গোকে ছেড়ে দেওয়ার পক্ষেই ছিলো। নতুন কোচ নিয়োগের ব্যাপারে তিনি বলেন, আমাদের এমন একজন কোচ দরকার, যিনি দলের উপর প্রভাব রাখতে পারবেন।জালাল ইউনুস আরো বলেন, খুব দ্রুতই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। আমরা একটি শক্তিশালী দল দাঁড় করাতে চাই, যারা যে কারো বিপক্ষে লড়াই করতে পারবে এবং জিততে পারবে।’জাতীয় দলে কোচের ভূমিকা যে মূলত খেলা শিখানোর নয় বরং খেলোয়াড়দের মানসিকভাবে দৃঢ় হতে সহায়তা করা সেটিও মনে করিয়ে দেন ইউনুস।তিনি বলেন, এই পর্যায়ে এসে একজন খেলোয়াড়কে স্কিল শেখানো খুব একটা প্রয়োজনীয় নয়। একজন কোচ হিসেবে খেলোয়াড়দের ভুল শুধরে দেওয়া এবং তাদেরকে চাঙ্গা রাখাটাই মূল কাজ।প্রসঙ্গত, রাসেল ডমিঙ্গো ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন। তার অধীনে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ।এছাড়া নিউজিল্যান্ডে প্রথমবারের মতো টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় এবং ভারতের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ জয়ও এসেছে ডমিঙ্গোর সময়ে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD