সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে /

দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকগুলোর সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ভোটারদের ভোটদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় ৪৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচন এবং ৫টি পৌরসভার (রাজশাহী জেলার বাঘা, দিনাজপুর জেলার বিরল, পঞ্চগড় জেলার বোদা, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা এবং নাটোর জেলার বনপাড়া) নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনী এলাকাধীন যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপ-শাখা থাকলে তা বন্ধ থাকবে।সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন ব্যাংকের শাখা বা উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD