বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

প্রবাসীদের পাসপোর্ট ইস্যু হবে এনআইডির ভিত্তিতে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ বার পড়া হয়েছে /

প্রবাসে বসবাসরত সবাইকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করা হবে। সেই এনআইডির ভিত্তিতেই তাদের পাসপোর্ট ইস্যু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটে সেরা করদাতা সম্মাননা-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রতিবছর ৩০ ডিসেম্বর ‘জাতীয় প্রবাসী দিবস’ পালন করা হবে।সভায় জানানো হয়, গত অর্থবছর সিলেট অঞ্চলে ৮০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৩৭ কোটি টাকা কর আদায় হয়েছে।করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার মো. আবুল কালাম আজাদ। এতে বক্তব্য রাখেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।সিলেট বিভাগ ও মহানগর এলাকার ৩৫ জন করদাতাকে সম্মাননা দেওয়া হয়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD