সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী গ্ৰেপ্তার

সোহেল মিয়া, কিশোরগঞ্জ
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বার পড়া হয়েছে /

কিশোরগঞ্জের ভৈরবে পৃথক অভিযানে ২৯ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আজ শনিবার (৩১ ডিসেম্বর)দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ এ তথ্য জানায়।আটককৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার প্রতাপ এলাকার মজিবুর রহমানের ছেলে সেতু মিয়া (২৪), ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার আকবর মিয়ার ছেলে আলম মিয়া (২৬) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার উকুয়াকান্দা এলাকার আল মালেকের ছেলে মো. টুটুল মিয়া (৩৭)।বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৯টার দিকে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা সেতু ও আলমকে আটক করে র‌্যাব সদস্যরা।সে সময় তাদের নিকট থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, ওইদিনই রাত ১০টার দিকে ভৈরব থানার পাশে একটি পার্কের সামনে পৃথক অভিযান চালিয়ে মাদকবিক্রেতা টুটুলকে একটি স্কুটিসহ আটক করা হয়।পরে স্কুটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা ও দুই হাজার টাকা জব্দ করা হয়।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকসেবিদেট কাছে বিক্রি করছিলেন বলে স্বীকার করেছেন। আটককৃত তিন জন মাদকবিক্রেতার নামে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD