বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
জাতীয়
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরের অঞ্চল। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে কম্পনটি অনুভূত হয়।

দেশে ভূমিকম্প অনুভূতি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫.৭ এবং এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরের অঞ্চল। শুক্রবার (২১ নভেম্বর)

বিস্তারিত

শেখ হাসিনাকে ফাঁসির আদেশ গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ের মোট ৬টি অংশ রয়েছে। রায়ে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রায়ে বলা হয়-শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। আদালত বলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পালিয়ে যাওয়াও অপরাধের প্রমাণ বহন করে। এদিকে, পলাতক অবস্থায় এই রায়ের আপিল করতে পারবেন না শেখ হাসিনাসহ আসামিরা। ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সাজা হলে তারা আপিল করতে পারবেন না। এর কারণ তারা পলাতক। ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার বলা আছে, রায় দেয়ার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। তবে আপিলের সুযোগ নিতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে আত্মসমর্পণ করতে হয়। অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি গ্রেফতার করতে পারে, তাহলেও আপিলের সুযোগ পান আসামি।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

বিস্তারিত

‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুমোদন করা হয়। ‎প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্নও নির্ধারণ করা হয়েছে। ‎ ‎ভাষণে প্রশ্ন পড়েও শোনান প্রধান উপদেষ্টা। তিনি বলেন প্রশ্নটি হবে এ রকম: ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কারসম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’ ক) নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। ‎ ‎খ) আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। ‎ ‎গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। ‎ঘ) জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। ‎ ‎অধ্যাপক ইউনূস বলেন, ‘গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন’।

গণভোট হবে ৪ বিষয়ে, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত

‎জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। চারটি বিষয়ে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন।

বিস্তারিত

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর দায়রা জজ আদালত আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) এ আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে জানান, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে উপার্জন করেন। উপার্জিত অর্থ দ্বারা ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করে মানিলন্ডারিংয়ের অপরাধ করে মর্মে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

আনিসুল হকের সাবেক পিএস‌ তৌফিকার ৮৭ কোটি টাকা অবরুদ্ধ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্টের ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা ফ্রিজ (অবরুদ্ধ)

বিস্তারিত

কর্মস্থলের নিয়মনীতি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা পেলেও আপাতত কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। এতে ব্যাংকের অভ্যন্তরে তৈরি হয়েছে নতুন অস্থিরতা। ব্যাংক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ২০১৭ সালে চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিপুলসংখ্যক কর্মী সরাসরি সিভি নিয়ে নিয়োগ পান, যেখানে কোনো লিখিত পরীক্ষা হয়নি। নিয়োগপ্রাপ্তদের বড় অংশই ছিলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা। ফলে বর্তমানে ব্যাংকের প্রায় অর্ধেক কর্মকর্তা-কর্মচারী ওই অঞ্চল থেকে আগত। একজন সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, “এস আলম গ্রুপের সময়ে অযোগ্য লোকজনকে নিয়োগ দিয়ে ব্যাংকটিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এখন আমরা ব্যাংকের স্বার্থে সবাইকে যোগ্যতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দিয়েছি।” বাংলাদেশ ব্যাংক এবং হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে গত ২৭ সেপ্টেম্বর এই পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫,৩৮৫ জন কর্মকর্তাকে বলা হলেও মাত্র ৪১৪ জন অংশ নেন। যারা উপস্থিত হননি, সেই ৪,৯৭১ জনকে পরদিন থেকেই ওএসডি করা হয়। এছাড়া পরীক্ষার আয়োজনকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানো ও প্রকাশ্যে বিরোধিতা করায় ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীদের অভিযোগ, তারা হাইকোর্টে রিট করার পর আদালত নিয়মিত প্রমোশনাল পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেই আদেশ অমান্য করে আলাদা যোগ্যতা যাচাই পরীক্ষার আয়োজন করে, যা বেআইনি। তারা পুনরায় আদালতের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “ছাঁটাইয়ের উদ্দেশ্যে এ ধরনের পরীক্ষা দেশে এই প্রথম। সাধারণত পদোন্নতির জন্য ভাইভা নেওয়া হয়, তবে এখানে কর্মীদের মান যাচাইয়ের বিষয়টি নতুন অভিজ্ঞতা।” তিনি আরও বলেন, “ইসলামী ব্যাংক একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাই নিয়োগ বা কর্মী যাচাই তাদের এখতিয়ারভুক্ত বিষয় হলেও তা করতে হবে দেশের প্রচলিত আইন ও নীতিমালার আওতায় থেকে।” ২০১৭ সালে নিয়ন্ত্রণ গ্রহণের পর এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। এতে ব্যাংকটি গভীর আর্থিক সংকটে পড়ে। ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল এনে এস আলমের প্রভাব দূর করার পদক্ষেপ নেয়।

২০০ কর্মীকে চাকরিচ্যুত, ৪৯৭১ জনকে ওএসডি করল ইসলামী ব্যাংক

কর্মস্থলের নিয়মনীতি লঙ্ঘন এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জনকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা

বিস্তারিত

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস

বিস্তারিত

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, আগামী ১ অক্টোবর থেকে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পাহাড় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ থাকা অন্যান্য পর্যটন কেন্দ্রগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। ২০২২ সালের ১৭ অক্টোবর নিরাপত্তাজনিত কারণে ক্রমান্বয়ে বিভিন্ন উপজেলায় নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। চলতি বছরের ৫ জুন সকল উপজেলায় ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল, যদিও কিছু পর্যটন কেন্দ্র সীমিতভাবে খোলা ছিল। এছাড়াও ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল কেএনএফ সদস্যদের ব্যাংক ডাকাতির ঘটনায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন পর আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় আগামী ১ অক্টোবর থেকে রুমা উপজেলার এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি উন্মুক্ত করা হবে।

১ অক্টোবর থেকেই উন্মুক্ত হচ্ছে কেওক্রাডং

প্রায় আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট এবং দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানালো পুলিশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। রোববার গুলিতে নিহতরা সবাই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ২২

বিস্তারিত

‘নিয়োগের অনিয়ম বন্ধে দুটি নতুন পিএসসি গঠনের সিদ্ধান্ত’

নিয়োগে দীর্ঘসূত্রতা ও অনিয়ম বন্ধে দুটি পিএসসি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার বিকেলে নিজের

বিস্তারিত

রমজানে স্কুল বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আপিল বিভাগ

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে

বিস্তারিত

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD