মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

আশুলিয়ায় এসআই হারুনের নেতৃত্বে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক ৩

বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৯৮৮ বার পড়া হয়েছে /

সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) বিকেলে আশুলিয়ার জামগড়া ও ইউনিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- রংপুর জেলার মিঠাপুকুর থানার সংকরপুর গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে মো. রুবেল (২০), একই জেলার গঙ্গাচড়া থানার দক্ষিণ নলেয়া গ্রামের মো. আনোয়ার ইসলামের ছেলে মো. সুমন ইসলাম (১৮) এবং পটুয়াখালি জেলা ও থানার কাঁচিছিড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে মো. হৃদয় হোসেন (১৮)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাড়িতে থেকে ইয়াবা ও হেরোইনের ব্যবসা করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ইউনিক এবং জামগড়া এলাকার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটক রুবেলের দেহ তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১৫০০ পুরিয়া হেরোইন ও ৮৫ পিস ইয়াবা, সুমনের কাছে থাকা ৫০০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা এবং হৃদয়ের কাছে থাকা ১১০০ পুরিয়া হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও হেরোইনের মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত ৩ জুন আশুলিয়ার গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ও ১১০৩ পুরিয়া হেরোইনসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতে প্রেরণ করে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একটি টিম।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD