বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

টিকটকের জনপ্রিয়তা রুখতে মরিয়া ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৭৭০ বার পড়া হয়েছে /

টিকটক বনাম মেটার লড়াই জমে উঠেছে। ২০২০ সালেই টিকটকের মতো রিলসের আবির্ভাব ঘটেছিল ইনস্টাগ্রামে। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফেসবুকেও দেখা মিলেছে শর্ট ভিডিওর। কিন্তু তা সত্ত্বেও মেটার মতো সংস্থাকে অস্বস্তিতে রেখে হু হু করে জনপ্রিয়তা বেড়েই চলেছে অ্যাপ টিকটকের। 
একটা তথ্য বলছে, বছরের প্রথম তিন মাসের হিসেবে জনপ্রিয়তায় শীর্ষেই রয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যানে একেবারেই খুশি নয় মেটা। আর তাই শর্ট ভিডিও অ্যাপ হিসেবে টিকটককে টেক্কা দিতে মরিয়া হয়েই ফেসবুকে বড় পরিবর্তন আনতে চাইছে মেটা।

কী ধরনের পরিবর্তন? এক টেকনোলজি ওয়েবসাইটের দাবি, টিকটকের বাড়তে থাকা জনপ্রিয়তায় অস্বস্তিতে মেটা। আর তাই এবার ফেসবুক তার অ্যালগরিদম বদলানোর পরিকল্পনা করেছে। যার সাহায্যে ইউজারদের বেশি পরিমাণে কনন্টেট সরবরাহ করা হবে। 

এমনকী, যে কন্টেন্টের সাথে কোনো যোগসূত্র নেই, সেই কনটেন্টও ফুটে উঠবে ফেসবুকের টাইমলাইনে। অর্থাৎ টিকটকের ‘ফর ইউ’-এর মতোই এবার ফেসবুকে এমন কনটেন্টও দেখা যাবে যেটি আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে থাকা ইউজারের।

তাছাড়া ফেসবুক ও মেসেঞ্জার আর আলাদা আলাদা অ্যাপ থাকছে না বলেও দাবি রিপোর্টের। সব মিলিয়ে ফেসবুককে একটি ‘ডিসকভারি ইঞ্জিন’ হিসেবে গড়ে তুলতে চায় মেটা। এর আগে এই শব্দ শোনা গিয়েছিল মার্ক জুকেরবার্গের মুখেও। 

সব মিলিয়ে মেটা ফেসবুককে এগিয়ে নিয়ে যেতে যে তিনটি বিষয়কে মাথায় রেখেছে তা হল রিলকে সফল করে তোলা, মেসেজ নির্ভর শেয়ারিংকে আনলক করা এবং বিশ্বমানের টেকনোলজি ব্যবহার করা।

এর আগে স্ন্যাপচ্যাটের সাথে টক্কর নিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘স্টোরিজ’ নিয়ে আসে মেটা। সেই পরিকল্পনা সফলও হয়েছে। এবার টিকটককে হারাতে নয়া পদক্ষেপের ফলে কী হয় সেদিকেই তাকিয়ে সবাই।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD