বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা

মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৫১ বার পড়া হয়েছে /

মাঙ্কিপক্সের আতঙ্কে ছড়িয়ে পড়ছে বিশ্বে। এবার মাঙ্কিপক্সে মৃত্যু হলো ভারতেও। মারা যাওয়া ব্যক্তি কেরালার বাসিন্দা। তবে তিনি আক্রান্ত হয়েছিলেন দেশের বাইরে থেকে। শনিবার এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, যিনি মারা গেছেন তার বয়স মাত্র ২২ বছর। মাঙ্কিপক্সের কোনো লক্ষণও ছিল না তার। শনিবারই বিদেশ থেকে তার আত্মীয়দের হাতে মাঙ্কিপক্স পরীক্ষার রিপোর্ট এসেছে। সেই রিপোর্টে জানা গেছে, তার রিপোর্ট ছিল পজিটিভ। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ওই যুবক কেরালায় ফিরেছিলেন।

তারপর কয়েকদিন ধরেই হাসপাতালে ছিলেন তিনি। কেরালার স্বাস্থ্য দপ্তর তার শরীরের নমুনা পরীক্ষা করে। বিদেশেও ওই যুবকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। তার শরীরের নমুনা পরীক্ষা হয়েছিল। সেখানে তার রিপোর্ট পজিটিভ আসে, তবে, ততদিনে তিনি কেরালায় চলে এসেছিলেন।

মন্ত্রীর বক্তব্য- শরীরে এনসেফ্যালাইটিস এবং ক্লান্তির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা বেশ কম। সেই জন্য মৃত্যু কীভাবে হলো, তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে।

২৬ জুলাই জ্বর এসেছিল ওই যুবকের। তারপরই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে আবার তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আমিরাত থেকে কেরালায় আসার আগে তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। ওই পরীক্ষাতেই তার মাঙ্কিপক্স ধরা পড়েছে।

মাঙ্কিপক্সে মৃত্যুর ক্ষেত্রে শেষকৃত্যে কিছু বিধিনিষেধ আছে। সেই নিয়মকানুন মেনেই তাকে কবর দেওয়া হয়েছে। এই ক’দিন ওই যুবকের সঙ্গে যাদের খুব কাছ থেকে যোগাযোগ হয়েছিল, তাদের সবাইকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD