বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

ইউক্রেনে আবারও গণকবরের সন্ধান, ৪৪০ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে /

ইউক্রেনের ইজিয়ামের একটি পাইন বনে গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ৪৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইজিয়াম এপ্রিলে দখল করে নিয়েছিলো রাশিয়া। শহরটিকে তারা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলো।

স্থানীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গণকবরে পাওয়া ৪৪০ জনের মরদেহর বেশিরভাগই বেসামরিক নাগরিকের। সেখানে আরও মানুষের মরদেহ পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।

এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া একের পর এক জায়গায় এভাবেই যুদ্ধাপরাধ করেছে। বেসামরিক মানুষকে হত্যা করে কবর দিয়েছে। মারিউপল, বুচার পর ফের এমন গণকবর উদ্ধার হলো।

তিনি বলেন, বিশ্বের সামনে এই তথ্যগুলো তুলে ধরতে চাই। সকলে দেখুক, রাশিয়া কীভাবে যুদ্ধাপরাধ করেছে। এই হত‌্যাকাণ্ডের জন্য তাদের দোষী সাব্যস্ত করার সময় এসেছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD