শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

কিরগিজস্তান-তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

কিরগিজিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে সংঘর্ষে ১০০ জন নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) দেশ দুটির সংশ্লিষ্ট পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়ে। তারা একে অন্যের বিরুদ্ধে ট্যাংক, মর্টার, রকেট, কামান ও আক্রমণের ড্রোন ব্যবহার করে হামলার অভিযোগ এনেছে।

উভয় দেশই চীনের সীমান্তবর্তী। এদিকে, তাজিকিস্তানের রয়েছে আফগানিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত।

মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্ত নিয়ে বিরোধ মূলত সোভিয়েত আমল থেকে শুরু। ওই সময় মস্কো অঞ্চলটিকে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভক্ত করার চেষ্টা করেছিল।

এর আগে গতকাল রবিবার কিরগিজস্তান জানিয়েছে, সংঘাতে তাদের নিহত হয়েছে ৩৬ জন। সংঘাতকবলিত এলাকা থেকে এক লাখ ৩৭ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯ সেপ্টেম্বর শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দেশটি।

একইদিনে তাজিকিস্তান জানিয়েছে, সংঘাতে তাদের ৩৫ জন নিহত হয়েছে। তবে সীমান্ত থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কোনো কথা জানায়নি তারা।

তবে সর্বশেষ প্রাণহানি ১০০-এর মধ্যে কোন দেশের নিহতের সংখ্যা কতজন করে বেড়েছে, প্রতিবেদনে সেটি উল্লেখ করেনি রয়টার্স।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উভয় পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। গোলাবর্ষণের অভিযোগ থাকলেও চুক্তিটি মোটাদাগে এখনো কার্যকর রয়েছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, রবিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনালাপ করেছেন কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভ ও তাজিক নেতা এমোমালি রাখমনের সাথে।

সূত্র : রয়টার্স

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD