শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

এবার চীনে গ্যাস সরবরাহ বন্ধ করছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে /

রাশিয়া ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে, এটি নতুন কোনো খবর নয়। নতুন খবর হলো, এবার চীনে গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে দেশটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, চীনে গ্যাস সরবরাহ করা পাইপলাইনটি রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করছে মস্কো।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম এসব কথা জানিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে চীনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, পাইপলাইনটিতে বছরে দুইবার রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। বসন্ত ও শরৎকালে এই মেরামত চলে। গ্যাজপ্রম ও চীনের চুক্তিতে এভাবেই রক্ষণাবেক্ষণের রুটিন ঠিক করা আছে।

২০১৪ সালে চীনে ৩০ বছর গ্যাস সরবরাহের চুক্তি করে রাশিয়া। এই চুক্তির মূল্যমান ছিল ৪০০ বিলিয়ন ডলার। গ্যাজপ্রমের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় চুক্তি।

রাশিয়া থেকে ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনে প্রবেশ করেছে এই পাইপলাইন। ২০১৯ সালে এর মাধ্যমে বেইজিংকে গ্যাস সরবরাহ শুরু করে মস্কো। এই পাইপলাইনে বছরে ৬১ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা যায়।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD