শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

পারমাণবিক অস্ত্র হামলার হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে /

ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে বলেছেন, তিনি কোনো ফাঁকা হুমকি দিচ্ছেন না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বুধবার প্রথমবারের মতো রিজার্ভ সেনা তলব করেছে রাশিয়া। মূলত ইউক্রেনের ওপর হামলা জোরদারের জন্যই পুতিন এই সেনাদের তলব করেছেন।

পুতিন জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘যদি আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা হুমকির সম্মুখীন হয়, আমরা সন্দেহাতীতভাবে রাশিয়া এবং আমাদের জনগণকে রক্ষা করার জন্য সব উপায় ব্যবহার করব – এটি ফাঁকা বুলি নয়।’

রাশিয়ার সীমানান্তের কাছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে পুতিন অভিযোগ করেন, পশ্চিমারা তার দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। তারা মস্কোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়ে আলোচনা করে ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ করছে। রাশিয়ায় সামিরক অভিযান চালাতে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন উৎসাহিত করছে।

পুতিন বলেন, ‘তাদের আক্রমণাত্মক রুশবিরোধী নীতিতে পশ্চিমা বিশ্ব সীমা অতিক্রম করেছে। এটা কোনো ফাঁকা বুলি নয়। যারা পারমাণবিক অস্ত্র দিয়ে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে তাদের জানা উচিত, পরিস্থিতি তাদের দিকে ঘুরতে পারে এবং তাদের লক্ষ্যবস্তু বানাতে পারে।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD