শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

ইরানে হিজাব বিরোধী আন্দোলনে বাইডেনের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে /

ইরানে ক্রমেই প্রকট হয়ে উঠছে হিজাব বিরোধী বিক্ষোভ। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে। এরকম অস্থিতিশীল পরিস্থিতিতে গতকাল ইরানে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।জানা গেছে, টানা পাঁচ দিন ধরে ইরানজুড়ে হিজাব বিরোধী সহিংস বিক্ষোভ চলছে। কয়েক দিন আগে মাহসা আমিনি (২২) নামে এক তরুণী হিজাব না পরায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহসা। এরপরই ফুঁসে ওঠেন ইরানিরা।অনেক নারী নিজেদের চুল কেটে, আবার অনেকে হিজাব পুড়িয়ে বিক্ষোভে অংশ নেন। এমন পরিস্থিতিতে বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাইডেন বলেন, আমরা ইরানের সাহসী নাগরিক এবং নারীদের পাশে দাঁড়িয়েছি, যারা এই মুহূর্তে তাদের মৌলিক অধিকার সুরক্ষিত করার জন্য বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মারা যান মাহসা। এর তিন দিন আগে দেশের কঠোর হিজাব আইন অমান্য করার অভিযোগে মাহসাকে গ্রেপ্তার করেছিল ইরানের নৈতিক পুলিশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD