বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

ফের উত্তর কোরিয়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটি উত্তর পিয়ংইয়ান প্রদেশের তাইচন থেকে আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উৎক্ষেপণ করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।এদিকে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আগ মুহূর্তে দেশটি এ ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের শক্তিমত্তা উপস্থাপন করেছে।

তকে ক্ষেপণাস্ত্রটি কী ধরনের ছিল এবং কতদূর পর্যন্ত পৌঁছায় তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করতে পারেনি সিউল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে দেশটি।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা বলেন, ‘টোকিও অনুমান করেছে যে ক্ষেপণাস্ত্রটি উচ্চতায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছিল। এটি জাপানের বিশেষ অর্থনৈতিক জোন এলাকার বাইরে পড়ে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

প্রতিরক্ষামন্ত্রী উদ্বেগ জানিয়ে আরো বলেন, ‘আপনি যদি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে থাকেন তবে এটি ঊনিশতম উৎক্ষেপণ। পিয়ংইয়ংয়ের এমন আচরণ আমাদের দেশ, অঞ্চল এবং বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। ইতোমধ্যে বেইজিংয়ের উত্তর কোরিয়ার দূতাবাসের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছে জাপান।’

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD