বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক অবশেষে ক্লোজড ‘মব স্টার’ সাব-রেজিস্ট্রার জাকির সাভারে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি সাভারে ভুয়া হাজী বিরিয়ানির আড়ালে স্কুলের সম্পদ দখলের পাঁয়তারা ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ উপলক্ষে ছাদখোলা বাস র‍্যালি

প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ইতালি

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

ইতালির পার্লামেন্ট নির্বাচনে দেশটির কট্টর ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি জয়ী হতে যাচ্ছেন। আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হলে ইতালি প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী পাবেন। বুথ ফেরত জরিপের ফল ঠিক থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনিই প্রথম ইতালিতে কট্টর ডানপন্থী সরকার গঠন করতে যাচ্ছেন।গ্রিনিচ সময় গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বেলা ১১টায়) ইতালিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গ্রিনিচ মান সময় রাত ১১টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত ভোট চলে।নির্বাচনে কট্টর ডানপন্থীরা জয় পাবে, আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল। বুথ ফেরত জরিপের ফলাফল সেই দিকই ইঙ্গিত করছে। বিভিন্ন জনমত জরিপেও জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অব ইতালি পার্টিই এগিয়ে ছিল। মাত্তেও সালভিনির লিগ ও সিলভিও বেরলুসকোনির ফোরজা ইতালিয়াকে নিয়ে ডানপন্থী সরকার গঠন করতে পারে দলটি।

উল্লেখ্য, মেলোনি ‘ঈশ্বর, দেশ ও পরিবার’ এ তিনবস্তুকে এক করেই নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD