শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

যা চেয়েছিলো তাই পেলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর হামলা প্রতিহতে তার দেশ যুক্তরাষ্ট্র থেকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে। গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।ইউক্রেন বেশ কয়েকমাস ধরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলো। ইউক্রেন যুদ্ধের সাত মাস চললেও এতোদিন এটি দেয়নি যুক্তরাষ্ট্র। এবার সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দিলো যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম (নাসামস) পেয়েছে ইউক্রেন। দীর্ঘদিন ধরে কিয়েভ এটি চেয়ে আসছিলো।

এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে সরবরাহ করতে গত মাসের শেষের দিকে অনুমোদন দেয় বাইডেন প্রশাসন।

যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘বিশ্বাস করুন বেসামরিক অবকাঠামো, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়-স্কুল রক্ষা করার জন্য এটিই যথেষ্ট নয়।’

ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দখলদারিত্ব ঠেকাতে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসসহ (হিমার্স) অন্যান্য রকেট সরবরাহের জন্যও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।যুক্তরাষ্ট্র থেকে পাওয়া আধুনিক প্রযুক্তির সামরিক সহায়তা পাওয়ায় গত মাস থেকে খারকিভসহ বেশ কিছু অঞ্চলে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় যোদ্ধারা।

সূত্র: রয়টার্স

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD