রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে /

সৌদি রাজ পরিবারের ‘ক্রাউন প্রিন্স’ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

রাজপরিবারশাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহই মন্ত্রিসভার প্রধান ও প্রধানমন্ত্রী থাকছিলেন এতোদিন। তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান।

খাশগজি হত্যার কারণে তিন বছর আগে চরম ভাবমূর্তি সংকটে পড়েছিলেন মোহাম্মদ বিন সালমান। কিন্তু সৌদি রাজপুত্র হিসেবে পাঁচ বছর পূর্তির সময়ে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন।

২০১৭ সালের ২১ জুনে সৌদি রাজ পরিবারের ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে সালমানের অভিষেক হয়েছিল। গত জুনে তার অভিষেকের পাঁচ বছর পূর্ণ হয়েছে। পাঁচ বছর পূর্তির সময়টা দারুণ কাটাচ্ছেন ৩৬ বছর বয়সি সৌদি যুবরাজ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD