রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মিয়ানমারে ‘অনলি ফ্যান’ মডেলের ৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

প্রাপ্তবয়স্কদের সাবস্ক্রিপশন সাইট ‘অনলি ফ্যান’-এ ছবি পোস্ট করায় মিয়ানমারের ন্যাং মওয়ে সান নামে এক মডেলের ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন মিয়ানমারের সামরিক আদালত।বুধবার (২৮ সেপ্টেম্বর)এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদন বলছে, সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাং মওয়ে সানকে দুই সপ্তাহ আগে ‘সংস্কৃতি এবং মর্যাদাহানি করার জন্য’ অভিযুক্ত করা হয়েছিল। তিনি এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভেও অংশ নিয়েছিলেন।অনলি ফ্যানস কনটেন্টের জন্য এই মডেলই প্রথম, যাকে মিয়ানমার কারাদণ্ড দিল বলে মনে করা হচ্ছে।

প্রতিবাদে অংশগ্রহণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট কারার দায়ে অপর এক মডেলকে গত আগস্টে একই আইনে গ্রেপ্তার করা হয়েছিল। ওই মডেলের নাম থিনজার উইন্ট কিয়াও। তিনি অক্টোবরে বিচারের মুখোমুখি হবেন।

এই মডেল ইয়াঙ্গুনের উত্তর দাগন টাউনশিপে বসবাস করেন। যেখানে সামরিক আইন বলবৎ রয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD