বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

হিন্দু সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময় বিকেলে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অন্যদিকে ঢাকেশ্বরী মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপ থেকে মতবিনিময় সভায় যুক্ত হবেন হিন্দু সম্প্রদায়ের নেতারা।সাধারণত প্রতিবছর দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারও তাদের সঙ্গে মতবিনিময় করবেন বঙ্গবন্ধুকন্যা।জানা যায়, আগামীকাল দশমীর দিন বিজয়া ও বিসর্জনের আগে নানা আনুষ্ঠানিকতা থাকায় সনাতন ধর্মাবলম্বীদের বেশি ব্যস্ততা থাকে। তাই আজই এই শুভেচ্ছা ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে গতকাল সোমবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD