মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি সাভারে অন্ধ মার্কেটে ভয়াবহ আগুন রসিদ ছাড়াই টাকা আদায়, সাভারে অবৈধ অটোরিকশা চালকদের বিক্ষোভ সাভারে হকারদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ আনসারের অবস্থা আশঙ্কাজনক

টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে /

আজ সোমবার (১৭ অক্টোবর) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মাসিক কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করছে টিসিবি। এ দফায় দেশের এক কোটি কার্ডধারী পরিবার চলতি অক্টোবর মাসের জন্য টিসিবির পণ্য কিনতে পারবে।গতকাল রবিবার (১৬ অক্টোবর) সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডধারী পরিবারের একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।আরো বলা হয়েছে, এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকায় বিক্রি করবে টিসিবি। টিসিবি বলছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য ৩১ অক্টোবর পর্যন্ত বিক্রি করা হবে।সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এ কার্যক্রম পরিচালনা করবেন। এই সময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন কার্ডধারী পরিবারের সদস্যরা।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD