বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে বুধবার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২০০ বার পড়া হয়েছে /

ঋণ নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল আগামী বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় আসছে। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।সফরকারী দলটি আগামী ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ১৫ দিন ঢাকায় অবস্থান করবে। এসময় বাংলাদেশের জন্য আগামীর ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদে ঋণ দিতে অর্থনৈতিক ও আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা করবে সংস্থাটি।প্রতিনিধি দলটি কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে সরকারের নীতি নির্ধারক এবং অন্যান্য অংশীজনদের সাথে আলোচনা করবে। এই প্রতিনিধি দলের ঢাকা আসার মধ্য দিয়ে ঋণ কর্মসূচি নিয়ে কথাবার্তা শুরু হবে, যা আগামী মাসগুলোতেও চলমান থাকবে বলে বিবৃতিতে বলা হয়।করোনাভাইরাস মহামারির পর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর মধ্যে ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিপুল বাণিজ্য ঘাটতি তৈরি হয়। এ কারণে বাংলাদেশের রিজার্ভের ওপরও চাপ বাড়ে। এমন পরিস্থিতিতে ডলার সাশ্রয়ে অভ্যন্তরীণ বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিদেশি উৎস থেকেও অর্থায়ন পাওয়ার চেষ্টা করছে সরকার।এ উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফের কাছ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD