সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে বিশ্ব শিক্ষক দিবস পালিত সাভারে জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা

বাংলাদেশ ব্যাংকের কাছে যা জানতে চায় আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে /

খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নিয়েছে কি না, আর পদক্ষেপ নিলে কি সেটি সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না সে বিষয়েও জানতে চেয়েছে সংস্থাটি।বাংলাদেশ ব্যাংকের সাথে অনুষ্ঠিত বৈঠকে গতকাল রবিবার (৩০ অক্টোবর) আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে এসব বিষয় জানতে চাওয়া হয়েছে।আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চায় সরকার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সাড়ে চার লাখ কোটি টাকা। এমন পরিপ্রেক্ষিতে সংস্থাটির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে।বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, আগের দিনের আলোচনার পরিপ্রেক্ষিতে রবিবারও আইএমএফের সাথে ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আইএমএফ মিশনের সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা আরো কয়েকদিন চলবে।তিনি বলেন, এক্সটেন্ডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটি, র‌্যাপিড ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট ও র‌্যাপিড ক্রেডিট ফ্যাসিলিটি- এই তিনটি স্কিমের আওতায় দেড় বিলিয়ন করে মোট সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চাওয়া হয়েছে আইএমএফের কাছে। ঋণ পাওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আশাবাদী। আগামী দুই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD