রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

‘বিপদমুক্ত’ ইমরান খান, শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে /

গুলিবিদ্ধ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে।আজ শুক্রবার (৪ নভেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ এ তথ্য জানিয়েছে।পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ইমরান খানের পায়ে দুইটি গুলি লেগেছে।আজ সকালে দলের কেন্দ্রীয় পাঞ্জাব শাখার সভাপতি এজাজ চৌধুরী লাহোরের শওকত খানুম হাসপাতালের সামনে গণমাধ্যমকে বলেন, ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে আইনি প্রক্রিয়া শেষ হয়েছে।পিটিআইয়ের লংমার্চ আজ স্থানীয় সময় সকাল ১১টায় আবার শুরু হবে বলে জানিয়েছে দলের ছাত্র সংগঠন ইনসাফ স্টুডেন্টস ফেডারেশন।ফেডারেশনের টুইটে বলা হয়, লংমার্চটি রাজধানী ইসলামাবাদে যাবে।গতকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) লংমার্চ চলাকালে পাঞ্জাবের ওয়াজিরাবাদে দল প্রধান ইমরান খানসহ তিন জন গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD