বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল সাভারে সোলার লাইট উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে সিংগাইরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হেমায়েতপুরে রাত জেগে আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা সচল করলো বিএনপি নেতা-কর্মীরা সাটুরিয়ায় সাংবাদিকের বাসায় চুরি

‘যুদ্ধের কারণে রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯১ বার পড়া হয়েছে /

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জন্য সব কিছুর দাম বাড়ছে। এ কারণে আমাদের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। এটা মানুষের জন্যই। পৃথিবীর অন্যান্য দেশও তাই করছে। তাই আমি সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানাচ্ছি। আজ শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি বলেন, প্রত্যেককে সঞ্চয়ের প্রতি নজর দিতে হবে। দুর্যোগ মোকাবিলায় যেনো কারো এক ইঞ্চি জমি খালি পড়ে না থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার ফলে পুরো বিশ্বের অবস্থাই খারাপ। এমন পরিস্থিতিতে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনে বেগ পেতে হচ্ছে। কিন্তু এ ধরনের অবস্থায় দূর হবে।এ সময় তিনি আরো বলেন, ‘আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি রিজার্ভ ব্যবহার করে। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য।শেখ হাসিনা বলেন, সমবায়ের মাধ্যমেই বিশাল জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব। এছাড়া দেশের উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আমি সমবায় অধিদপ্তরের সাথে সংশ্লিষ্টদের আরো বেশি কাজ করার আহ্বান জানাচ্ছি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD