রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিষ্টি না খেলেও হতে পারে শিশুর ডায়াবেটিস প্রতারণার মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার ঈদে মিলাদুন্নবীতে ন্যায় ও মানবিকতার আহ্বান প্রধানমন্ত্রীর পাবনায় সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত অভিযোগ খালেদা জিয়ার জন্মদিনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দোয়া মাহফিল বিরুলিয়ায় লেগুনা থেকে চাঁদাবাজির অভিযোগ, ভোগান্তিতে যাত্রী-শিক্ষার্থীরা ফিরে দেখা ২০২৩: রাজপথে আমান উল্লাহ আমানের লুটিয়ে পড়া ও একটি রক্তাক্ত দিন পাইপ দিয়ে গোলের লড়াই: সাভারে ‘ফুঁ-বল’ উন্মাদনা আকিজ পাইপসের ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ ঘিরে নতুন উন্মাদনা সাভারে জমি দখল দিতে টাকা দিয়ে লোক ভাড়া করে মানববন্ধন, ভিডিও ভাইরাল

মালাউইয়ে কলেরায় ২১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে /

পূর্ব আফ্রিকার দেশ মালাউইতে কলেরায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২১৪ জনের মৃত্যু হয়েছে। গত এক দশকের মধ্যে দেশটিতে কলেরার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব এটি।মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত মার্চ থেকে সাত হাজার ৪৯৯ জন কলেরা রোগী পাওয়া গেছে। গত ১০ বছরের মধ্যে দেশটির মধ্যে সবচেয়ে বড় আঘাত বলেছে জাতিসংঘ।মালাউইয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, গত মঙ্গলবার (৮ নভেম্বর) ১৭৪ জন নতুন করে কলেরা রোগী শনাক্ত হয়েছে।মন্ত্রণালয়ের পরিচালক স্টর্ম কাবুলুজি বলেন, নতুন করে ঢেউ দেখা দিয়েছে। তবে অক্টোবরে অনেক বৃদ্ধির পর এখন কিছুটা কমেছে।চলতি সপ্তাহের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং জাতিসংঘে শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছিল, দেশটির টিকাদান কার্যক্রমকে এগিয়ে নিতে ২৯ লাখ কলেরার ভ্যাকসিন দেওয়া হয়েছে। কলেরায় ডায়রিয়া এবং বমি হয়ে থাকে। বড়দের তুলনায় শিশুদের এটি হওয়ার ঝুঁকি বেশি।

আরো পড়ুন

এস এন্ড এফ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Developer Design Host BD